প্যাকেজ কিনেছেন এমন শিক্ষার্থী নিজে বা তার অভিভাবক — দুজনেই refund চাইতে পারেন। অ্যাপের Checkout পাতা থেকে, অথবা অভিভাবক প্যানেল থেকে (সন্তানের জন্য) অনুরোধ পাঠাতে হয়।
কেনার দিন থেকে ৭ দিনের মধ্যে refund চাইতে হবে। ৭ দিন পেরিয়ে গেলে আর refund দেওয়া হয় না — তবে কোনো বিশেষ সমস্যা থাকলে Support-এ লিখুন, আমরা দেখব।
আপনি যত দিন ব্যবহার করেছেন, সেই অনুযায়ী কিছু টাকা কাটা হবে — কেনার ১ম দিনে চাইলে পুরো টাকা ফেরত, তারপর প্রতি দিন ১০% করে কাটা হবে, সর্বোচ্চ ৭০% পর্যন্ত।
| কেনার পর কততম দিনে চাইলেন | কাটা হবে | ফেরত পাবেন |
|---|---|---|
| ১ম দিন | ০% | ১০০% |
| ২য় দিন | ১০% | ৯০% |
| ৩য় দিন | ২০% | ৮০% |
| ৪র্থ দিন | ৩০% | ৭০% |
| ৫ম দিন | ৪০% | ৬০% |
| ৬ষ্ঠ দিন | ৫০% | ৫০% |
| ৭ম দিন | ৬০% | ৪০% |
| ৮ম দিন বা পরে | — | Refund নেই |
উদাহরণ: ৳১৯৯-এর প্রিমিয়াম প্যাকেজ ৩য় দিনে refund চাইলে ২০% (৳৪০) কেটে ৳১৫৯ ফেরত পাবেন।
অনুরোধ পাঠানোর পর অ্যাডমিন যাচাই করবেন (পেমেন্টের TRX ID ও কেনার তারিখ মিলিয়ে)। যাচাই শেষে টাকা ফেরত দিতে কয়েক দিন লাগতে পারে। টাকা পাঠানোর পর ফোনে জানিয়ে দেওয়া হবে — তাই অনুরোধে সঠিক ফোন নম্বর দেবেন। টাকা ফেরত দেওয়া হয় একই মাধ্যমে (bKash/Nagad/কার্ড)।
অ্যাপে লগইন করে Checkout → "Refund / Cancel অনুরোধ" চাপুন, কারণ লিখে পাঠান। অভিভাবক হলে Parent Panel থেকে সন্তানের জন্য পাঠাতে পারেন। অথবা support@nexdiv.online-এ ইমেইল করুন (নাম, ফোন নম্বর, প্যাকেজের নাম ও TRX ID সহ)।
support@nexdiv.online · WhatsApp: +880 1613-927674